1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

এ মাসেই মুক্তি পাবে অপু-বাপ্পীর নতুন সিনেমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৮২ Time View

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস জুটির প্রথম সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ মুক্তি পাবে ২০ মার্চ। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া বহুল আলোচিত সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেছে।

সিনেমার মুক্তি উপলক্ষে প্রচার-প্রচারণা শুরু করেছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ টিম। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমার মুক্তি উপলক্ষে ফেসবুক লাইভে এসেছিলেন নায়ক বাপ্পি চৌধুরী ও পরিচালক দেবাশীষ বিশ্বাস। তারা সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য দর্শকের প্রতি আহ্বান জানান।

এ দিন সিনেমাটির ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’ শিরোনামের রোমান্টিক একটি গান ইউটিউবে প্রকাশিত হয়। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। শ্রী প্রিতমের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার শানু। এছাড়া প্রকাশ হয়েছে সিনেমার দ্বিতীয় অফিসিয়াল পোস্টার।

সিনেমাটি প্রসঙ্গে প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, আমরা দেশের চলচ্চিত্রের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। আমি মনে করি ভালো গল্প ও নির্মাণ শৈলীর সিনেমার দর্শক রয়েছে। এই সিনেমায় একঝাঁক গুণী তারকা শিল্পী অভিনয় করেছেন। সবাই দর্শকনন্দিত। এর আগে যদি একদিন বা সাপলুডু সিনেমার মধ্যে দিয়ে দর্শক বেঙ্গল মাল্টিমিডিয়ার সিনেমার প্রতি আস্থা রেখেছেন। দেশের পর বিদেশের সিনেমা হলেও দর্শকের ভীষণ আগ্রহ দেখেছি আমরা। তেমনিভাবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ সিনেমাটিও দর্শক গ্রহণ করবেন আমার বিশ্বাস।

তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী প্রমুখ। সিনেমার গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved