1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

এ বাজেট জনবান্ধব ও জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক দলিল: কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৮৫ Time View
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি, সংগৃহীত।

এবারের বাজেটকে জনবান্ধব ও জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক দলিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশের পর সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে তিনি তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া জানান।

করোনাভাইরাস সংক্রমণজনিত বৈশ্বিক মহামারীর মাঝে উপস্থাপিত এ বাজেট সম্পর্কে কাদের বলেন, এবারের বাজেট ভিন্ন বাস্তবতা ও ভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি। এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপদানে বাস্তবসম্মত প্রত্যাশার দলিল।’ তিনি বলেন, ‘জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখায় শেখ হাসিনা সরকারের সাহসী ও সময়োচিত চিন্তার সোনালী ফসল এ বাজেট।’

সেতুমন্ত্রী বলেন, ‘উপস্থাপিত বাজেট জনগণের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনা।’ এটি একটি জনবান্ধব ও জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক দলিল বলেও মন্তব্য করেন তিনি। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved