1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

‘এ অর্জন আমার ক্যারিয়ারের জন্য গৌরবের’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৮৩ Time View

আন্তর্জাতিক থিম সং প্রতিযোগিতায় দশম স্থান অর্জন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। সম্প্রতি ঢাকা রিপোটার্স ইউনিটিতে সকাল ১১টায় ‘ইন্টারন্যাশনাল ওয়াটার কালার সোসাইটি (আইডব্লিউএস)’-এর বাংলাদেশ শাখার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই গৌরবময় অর্জনের সংবাদটি জানানো হয়।

ইন্টারন্যাশনাল ওয়াটার কালার সোসাইটি আয়োজিত থিম সং প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ১০০টি দেশের প্রতিযোগীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহবান জানানো হয়।

প্রতিযোগিতায় হংকং, যুক্তরাষ্ট্র, বুলগেরিয়া, বলিভিয়া, ইউক্রেন, তুরস্ক-যুক্তরাজ্য ও বাংলাদেশ মিলিয়ে ১০ জনকে বিজয়ী হিসাবে ঘোষনা করা হয়। সব দেশের গুণীজনদের নিয়ে গঠিত হয় ৩২ সদস্যের জুরি বোর্ড। বোর্ডের বিচারে দশম স্থান অর্জন করে জাহিদ বাশার পংকজের ‘সেল্ফলেস লাভ’ গানটি। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ নিজেই। বাংলাদেশ থেকে সানি জুবায়ের ও আবিদ আনোয়ার জুরি প্যানেলের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। অবশ্য বিচারকগণ নিজ দেশের প্রতিযোগীদের ভোট দেওয়ার নিয়ম নেই এই প্রতিযোগিতায়।

এ প্রসঙ্গে জাহিদ বাশার পংকজ বলেন, ‘এ অর্জন আমার ক্যারিয়ারের জন্য গৌরবের। কৃতজ্ঞতা মহান সৃষ্টিকর্তার প্রতি। ধন্যবাদ জানাচ্ছি আইডব্লিউএস-এর প্রেসিডেন্ট আতানুর দোগানকে এবং পৃথিবীর ১০০টি দেশে আইডব্লিউএস-এর ১১০টি শাখার সকল সদস্যদের। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত জুরি বোর্ডকে। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ভক্ত, পরিবার, বন্ধু এবং দেশের সংগীতাঙ্গনের সবার প্রতি।’

উল্লেখ্য, জাহিদ বাশার পংকজ প্রায় দুই যুগ ধরে দেশের সংগীত অঙ্গনে একজন সফল সুরকার এবং সংগীত পরিচালক হিসাবে কাজ করছেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved