থ্যাংকস গিভিং ডে উপলক্ষ্যে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আবারো হালাল চিকেন বিতরণ করা হয়েছে। এস্টোরিয়া এলাকায় এই আয়োজন করা হয়। এই সময় সাড়ে তিন শতাধিক মানুষের মাঝে হালাল চিকেন বিতরন করে সংগঠনটি।

সংগঠনের সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে ও জাবেদ উদ্দিনের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিল ওমেন টিফিনি কোবান, অ্যাসেম্বলি ম্যান জোহরান মামদানি, স্টেট অ্যাসেম্বলি মেম্বার স্টিভ রেগা, কুইন্স টুগেদারের সিইও জনাথন ফার্গাস, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়াস শাহেদ চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ অন্যরা। সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান এবার হালাল চিকেনের পাশাপাশি সবজিও বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এই উদ্যোগের ভূয়শি প্রশংসা করেন।
