1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

এসময় ত্বকের যত্ন নিতে ঘরোয়াভাবেই বানিয়ে নিন ফেসপ্যাক

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৬৫ Time View

গরমের এসময় ত্বকের যত্ন নেয়া খুবই গুরুত্বপূর্ণ। না হলে ত্বকে ব্রণ, ব্ল্যাকহেডসসহ ত্বকের তৈলাক্ততা বেড়ে যেতে পারে। এসব সমস্যার সমাধানে ত্বকের যত্ন নিন ঘরোয়া উপকরণের সাহায্যে।

এতে করে ঘরে থাকা উপকরণেই বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক। যা আপনাকে কেমিকেল মিশ্রিত ফেসপ্যাকের চেয়ে দ্বিগুণ ফলাফল দেবে। তাই জেনে নিন কয়েকটি ফেসপ্যাকের রেসিপি-

স্মুদি মাস্ক

এই মাস্কটি বানাতে একটি বাটিতে অর্ধেক কলা মিহিভাবে চটকে নিন। এবার এর সঙ্গে ২ টেবিল চামচ মধু, ৩ টেবিল চামচ তরল দুধ ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। আপনার মুখ, গলা এবং ঘাড়ে প্যাকটি লাগিয়ে রাখুন ৪০ মিনিট। শুকিয়ে আসলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি আপনার ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি আর্দ্র রাখতে সাহায্য করবে।

পেঁপে ও টমেটোর প্যাক 

একটি টমেটো এবং সমপরিমাণ পেঁপে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি পুরো মুখে ঘাড় এবং গলায় লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেঁপেতে থাকা এনজাইম ত্বকের মৃত কোষ এবং দাগ দূর করতে সহায়তা করে। আর টমেটো ত্বকের জন্য সেরা প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট।

সাইট্রাস মাস্ক

৩ টেবিল চামচ মধুর সঙ্গে ২ টেবিল চামচ কমলার রস মিশিয়ে বানিয়ে নিন সাইট্রাস মাস্ক। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বকে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করবে। সেইসঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও এই প্যাকের জুড়ি নেই। মাস্কটি ৩০ মিনিটের জন্য পুরো মুখে লাগিয়ে রাখুন। এরপর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে নিন।

হলুদ ও দইয়ের প্যাক

দ্রুত এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর সবচেয়ে কার্যকরী উপায় হলুদ আর টকদই। এই দুটি উপকরণ আপনার ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করবে। এজন্য একটি পাত্রে ৩ টেবিল চামচ টকদইয়ের সঙ্গে ১ টেবিল চামচ মধু এবং ১ চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার পুরো মুখে লাগিয়ে এক ঘণ্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই প্যাক এবং মাস্ক আপনার ত্বকের ধরণ অনুযায়ী দিনে একটি ব্যবহার করুন। ভালো ফলাফল পেতে নিয়মিত ব্যবহার করতে পারেন এই প্রাকৃতিক প্যাক এবং মাস্কগুলো। সূত্র: এনডিটিভি, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved