ব্রণমুক্ত সুন্দর ত্বক সবারই কাম্য। তবে আমাদের খাদ্যাভ্যাস ও দূষণ দুটোই ব্রণের সমস্যা বাড়িয়ে দেয়। যার ফলে ত্বকের সতেজতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে খাদ্যাভ্যাসের প্রতি একটু সচেতন হলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব।
ভারতের বিখ্যাত নিউট্রিশনিস্ট ডা. শিল্পা অরোরা জানান, দুগ্ধজাতীয় খাবার, মসলাদার ও তৈলাক্ত খাদ্য ব্রণের কারণ হতে পারে। তার মতে, কফি বেশি খেলে ব্রণ হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। যদিও হরমোনের ভারসাম্য বজায় না থাকাটাই এর মূল কারণ। তাই প্রক্রিয়াজাত খাবার কম খেতে হবে। এছাড়া খাবারে চিনির পরিমাণ কম রাখতে হবে। ব্রণের দূর করার জন্য শাকসবজি বেশি খাওয়াটা জরুরি।
তিনি বলেন, ব্রণ কমানোর জন্য কফি কম খেতে হবে। কফি এমন রাসায়নিক থাকে, যা আমাদের স্ট্রেস হরমোন কে উদ্দীপিত করে এবং তা আমাদের ক্যালোরি গ্রহণ করার হার বাড়িয়ে তোলে, যা ব্রণ হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে।
আরেক পুষ্টিবিদ রুপালি দত্তের মতে, পানি পান করা ত্বকের জন্য জরুরি। তবে বেশি কফি এবং কম খাবার খেলে অ্যাসিডের পরিমাণ শরীরে বেড়ে যায়। ফলে ডিহাইড্রেশন হয় এবং শরীরে বেশ কিছু জরুরি ভিটামিন ও খনিজ বেরিয়ে যায়। ফলে ব্রণ হতে পারে এবং শরীর স্ফীত হয়ে যেতে পারে।
তাই প্রয়োজন অনুযায়ী পানি পান করুন ও এসব খাবার এড়িয়ে চলুন। বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন। সূত্র: এনডিটিভি, ডেইলি-বাংলাদেশ ডটকম।