২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল। ঢাকা শিক্ষা বোর্ড মঙ্গলবার (৭ নভেম্বর) জানিয়েছে, বিলম্ব ফি ছাড়া ৮ নভেম্বর পর্যন্ত এসএসসি ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা।
আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয়। আগের নির্দেশনা অনুযায়ী, আজ (৭ নভেম্বর) ফরম পূরণের শেষ দিন ছিল।
তবে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে। ফি জমা দেওয়া যাবে বৃহস্পতিবার (৮ নভেম্বর) পর্যন্ত।