প্রায় ১৫ লাখ এসএসসি ও সমমান পরীক্ষার্থীর পরীক্ষার ফল প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এখন সম্ভাব্য তিনটি তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে। মন্ত্রণালয় যে তারিখটির অনুমোদন দেবে, সেদিনই ফল প্রকাশ করা হবে। তবে আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই তাদের অপেক্ষা শেষ হবে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছে।
অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ফল তৈরির কাজ প্রায় শেষ। খুব দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে সেই তারিখে ফল প্রকাশ করা হবে।