1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

এবার ঢাকাইয়া ‘বড় লোকের বেটি’

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৮৩ Time View

১৯৭২ সালে ‘বড় লোকের বেটি’ গানটি লিখেছিলেন ভারতের প্রখ্যাত শিল্পী রতন কাহার। গানটির সুরও করেছেন তিনি। ১৯৭৬ সালে অশোক রেকর্ড কোম্পানির উদ্যোগে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে প্রথম গানটি রেকর্ড হয়। তারপর সেই গান ছড়িয়ে পড়ে শ্রোতাদের মধ্যে।

সম্প্রতি এই লোকগানটির কিছু অংশ ব্যবহার করে একটি গান তৈরি করেছেন ভারতের র‍্যাপসংগীত শিল্পী বাদশাহ। গত মার্চ মাসে গানটির ভিডিও প্রকাশিত হয়। তারপর বেশ হইচই পড়ে যায়। গানটির স্বত্ত্ব নিয়ে বিতর্কেও জড়িয়ে যান বাদশা।

এবার রতন কাহারকে শ্রদ্ধা জানিয়ে নতুনভাবে গানটি করেছেন বাংলাদেশের সংগীত পরিচালক জেকে মজলিশ। এখানে কণ্ঠ দিয়েছেন জেকে মজলিশ ও বিন্দু কনা।

গানের ভিডিওতে মডেল হিসেবে পারফর্ম করেছেন আঁখি আফরোজ। ভিডিও নির্মাণ করেছেন উজ্জ্বল রহমান। কোরিওগ্রাফি করেছেন আসাদ খান। গানে আঁখির সঙ্গে মডেল হিসেবে ছিলেন আরেফিন জিলানি। এছাড়া ভিডিওতে ছিলেন গানের দুই শিল্পী জেকে মজলিশ ও বিন্দু কনা।

ঈদ উপলক্ষে বিগ বাজেটের মিউজিক ভিডিওতে গানটি প্রকাশ করেছে আরটিভি মিউজিক ও আরটিভি প্লাস। ৩ আগস্ট মিউজিক ভিডিও প্রকাশ হয় গানটির ভিডিও। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved