1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

এরশাদ পুত্র সাদ হলেন জাপার যুগ্ম মহাসচিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৯৬ Time View

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি ওরফে সাদ এরশাদকে দলের যুগ্ম মহাসচিব করা হয়েছে। মঙ্গলবার পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাকে এ পদে নিয়োগ দেন।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক রাহগির আল মাহি এরশাদ ওরফে সাদ এরশাদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন।

এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ায় রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাদ এরশাদ। ১০ অক্টোবর একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেন এরশাদপুত্র।

৫ অক্টোবর অনুষ্ঠিত ওই উপনির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন সাদ এরশাদ। ১৭৫ কেন্দ্রে ৫৮ হাজার ৮৭৮ ভোট পান তিনি। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রিটা রহমান পান ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পান ১৪ হাজার ৯৮৪ ভোট।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved