1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

এমন সাদামনের শিল্পী আর খুঁজে পাওয়া যাবে না: কুমার বিশ্বজিৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৭৬ Time View

উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর সোমবার সন্ধ্যায় মারা যান। এ খবরটি ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে এসেছে দেশের মিডিয়াঙ্গনে। ১৯৮২ সালে এন্ড্রু কিশোরের সঙ্গে কুমার বিশ্বজিৎ-এর পরিচয়। সংগীত জগতের কাজ করতে গিয়ে পরস্পর ঘনিষ্ঠ হন। গড়ে ওঠে পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা। তার মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজৎ।

তিনি বলেন, এন্ড্রুদা নেই! তিনি যেখানেই থাকুন, তার আত্মা যেন শান্তিতে থাকে। কী বলবো বুঝতে পারছি না! এই অবস্থায় কী বলা যায়! আপনারা সবাই এন্ড্রুদার জন্য দোয়া করবেন।

কুমার বিশ্বজিৎ বলেন, এন্ড্রু কিশোরের কাছ থেকে বড় ভাইয়ের স্নেহ-ভালোবাসা পেয়েছি। একসঙ্গে অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছি। কাজ করার সুবাদে তার কাছাকাছি থাকার সুযোগ হয়েছে। ফলে তাকে জানার সুযোগও আমার হয়েছিল। কিন্তু আজ সবই অতীত!

এন্ড্রু কিশোরের প্রশংসা করে কুমার বিশ্বজিৎ বলেন, এন্ড্রুদা এতো বড় মাপের শিল্পী হওয়ার পরেও তার মধ্যে অহঙ্কার দেখিনি। এমন সাদামনের একজন শিল্পী এই সময়ে আর খুঁজে পাওয়া যাবে না।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved