1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

এবার শাকিবের বিরুদ্ধে গুলশান থানায় জিডি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৮৫ Time View

অনুমতি ছাড়াই গান ‘রিমেক’ করার অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে সোমবার বিকালে গুলশান থানায় জিডি করেছেন কণ্ঠশিল্পী দিলরুবা খান। নব্বইয়ের দশকের জনপ্রিয় গান ‘পাগল মন মনরে মন কেন এত কথা বলে’র সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পীর অনুমতি ছাড়াই গানটি ‘রিমেক’ করে চলচ্চিত্রে ব্যবহারের অভিযোগে চিত্রনায়ক ও প্রযোজক শাকিব খানের বিরুদ্ধে এ জিডি করা হয়েছে।

বিষয়টি জানিয়েছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম। তিনি জানান, গানের গীতিকার কায়সার আহমেদ, সুরকার আশরাফ উদাসসহ তিনজনের পক্ষে তিনি এ জিডি করেছেন দিলরুবা খান।

জিডিতে দিলরুবা বলেছেন, তাদের অনুমতি ছাড়াই গানটি রিমেক করে চিত্রনায়ক ও প্রযোজক শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রে ব্যবহার করেছেন। পরে তা ইউটিউব চ্যানেলেও প্রকাশ করেছেন। এর ফলে শাকিব খান কপিরাইট আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন।

এর আগে দিলরুবা খানের পক্ষে গত ৭ মার্চ ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে শাকিব খান ও রবির কাছে উকিল নোটিস পাঠিয়েছিলেন ব্যারিস্টার ওলোরা আফরিন। বিষয়টি সুরাহা না হওয়ায় গত রোববার ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনে অভিযোগ করেন তিনি।

সে সময় আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন জানিয়েছিলেন, রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটে ক্ষতিপূরণ ও আইনি ব্যবস্থার দাবি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে ৭ মার্চ শাকিব খান এবং গানটির বিপণন প্রতিষ্ঠান রবি’র কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছিল। তার কোনো সদুত্তর না দেয়ায় সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দাখিল করা হয়।

‘পাসওয়ার্ড’ সিনেমাটি নির্মাণ করেছেন মালেক আফসারি। ছবির ‘পাগল মন মনরে মন কেন এত কথা বলে’ গানে কণ্ঠ দেন অশোক সিং। এতে ঠোঁট মেলান ছবির নায়ক-নায়িকা শাকিব খান ও শবনম বুবলি।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved