1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

এবার মাদককাণ্ডে দীপিকাসহ ৪ অভিনেত্রীকে তলব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৯২ Time View

মাদককাণ্ডে এবার জিজ্ঞাসাবাদের জন্য বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রাকুল প্রীত সিংকে তলব করল ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আগামী তিন দিনের মধ্যে এই চার বলিউড অভিনেত্রীকে দপ্তরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে এনসিবি।

বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে হিন্দুস্তান টাইমসের খবর, ২৫ সেপ্টেম্বর এনসিবির দপ্তরে হাজির হতে হবে দীপিকা পাড়ুকোনকে। আর সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকে হাজির হতে হবে ২৬ সেপ্টেম্বর। রাকুল প্রীত সিংকে কবে হাজির হতে হবে, তা জানা যায়নি। তবে মাদককাণ্ডে তাঁর যোগসাজশ আছে বলে খবরে প্রকাশ।

জানা গেছে, মঙ্গলবার সুশান্তের সাবেক ম্যানেজার জয়া সাহা জিজ্ঞাসাবাদের সময় এনসিবিকে জানান, রিয়া, শ্রদ্ধা ও সুশান্তের জন্য তিনিই সিবিডি অয়েল (গাঁজা থেকে নিষ্কৃত তেলজাতীয় পদার্থ) কিনে দিয়েছিলেন। এ ছাড়া রাকুল ও সারার নাম বয়ানে উল্লেখ করেন মাদককাণ্ডে অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তী। রিয়ার বয়ান অনুযায়ী ‘কেদারনাথ’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়েন সুশান্ত। ওই সিনেমাতে সুশান্তের সহ-অভিনেত্রী ছিলেন সারা। সে সময় সম্পর্কেও ছিলেন তাঁরা।

এর আগে দীর্ঘ আলোচনার পর মাদক মামলায় গেল ৮ সেপ্টেম্বর গ্রেপ্তার হন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সবশেষ প্রেমিকা রিয়া চক্রবর্তী। এরপর রিয়ার জামিন আবেদন নাকচ করে ১৪ দিনের কারাবাসে পাঠানো হয় তাঁকে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাদক মামলা সংক্রান্ত বিশেষ আদালত এনডিপিএস (নারকোটিকস ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস) তাঁর কারাবাসের মেয়াদ ৬ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved