1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

এবার ভারতেও ২০০ টাকা ছাড়ালো পেঁয়াজের কেজি

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৭৭ Time View
পেঁয়াজ। ছবি : সংগৃহীত।

পার্শ্ববর্তী দেশ ভারতেও লাগাম টানা যাচ্ছে না পেঁয়াজের দামে। ইতিমধ্যে বেঙ্গালুরুতে কেজি প্রতি পেঁয়াজের দাম ২০০ টাকা ছাড়িয়েছে। বাজারে পেয়াজ সংকটের কারণের চড়া দাম বলে শনিবার দেশটির এক কর্মকর্তা জানিয়েছে।

ভারতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গঠিত রাজ্য সরকারের টাস্ক ফোর্সও জানিয়েছে, চলতি মাসে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা কম।

দেশটির মুর্শিদাবাদের হরিহরপাড়া, নওদার আমতলা, কলকাতায় রাজডাঙা বাজারেও পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ২০০ টাকা এর কাছাকাছি।

পেঁয়াজের চড়া দামে সাধারণ ক্রেতারা বিভিন্ন ধরনের সবজি কিনতে হিমশিম খাচ্ছে বলে খবরে বলা হয়েছে।

ভারতের সংবাদ মাধ্যম বলছে, অতিবৃষ্টির কারণে কৃষকেরা এবার ঠিকমত পেয়াজ উৎপাদন করতে পারেনি।

এদিকে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে গত বছরের এ সময়ের তুলনায় বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়েছে ৪২৩ শতাংশ।

ঢাকায় এখন প্রতি কেজি দেশি পুরনো পেঁয়াজ ২৪০ থেকে ২৫০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ২০০ থেকে ২২০, মিসরীয় পেঁয়াজ ১৪০ থেকে ১৬০ ও চীনা পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশে পেঁয়াজের সংকটের শুরু সেপ্টেম্বরের মাঝামাঝিতে। ভারত ১৩ সেপ্টেম্বর প্রথম পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম মূল্য ৮৫০ ডলার নির্ধারণ করে দেয়। এরপরের ধাক্কা আসে ২৯ সেপ্টেম্বর, ভারত রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়। এ ধাক্কায় ৫০ টাকার পেঁয়াজ ১৫০ টাকা ছাড়ায়, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দর। এরপর লাফ দিয়ে পেঁয়াজের দর প্রতি কেজি ২৫০ টাকায় ওঠে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতের পর।খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved