1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

এবার ভাইরাল নুসরাতের পোশাক বদলানো (ভিডিও)

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৮৮ Time View
ভারতীয় সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। তিনি একজন সংসদ সদস্যও। জিৎ, দেব থেকে শুরু করে অঙ্কুশ সবার সঙ্গেই কাজ করেছেন তিনি। টলিউডের জনপ্রিয় পরিচালকদের ছবিতে কাজ করেছেন তিনি। এখনো চুটিয়ে কাজ করছেন, আবার দক্ষ হাতে সামালাচ্ছেন নিজের সাংসদ পদও।

তবে বিভিন্ন সময়ই এই অভিনেত্রীকে সমালোচনায় থাকতে দেখা যায়। এবারো এর ভিন্ন কিছু ঘটেনি। নুসরাতের পোশাক বদলানোর ভিডিও এবার ভাইরাল হলো।

সোশ্যাল মিডিয়াতেও নুসরাত বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই নানা ফটোশুটের ভিডিও শেয়ার করেন। নাচের ভিডিও পোস্ট করেন। নাচের ভিডিওতে সমালোচিতও হতে হয় তাকে। তবে তিনি যে শুধু সাংসদ নন, একজন অভিনেত্রীও, তাই নাচটাও তার জীবনের একটা অংশ। নুসরাত বিয়ে করেছেন ব্যবসায়ী নিখিলকে। বিয়ে করেছেন বলে কাজ করা ছেড়ে দেননি তিনি। বরং চুটিয়ে করছেন অভিনয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ভাইরাল হয়। ফটোশুটের জন্য পোশাক বদলাচ্ছেন তিনি। কখনো ওয়েস্টার্ন ফ্রক, আবার কখনো জিন্স বা অন্য পোশাকে দেখা গেলো তাকে। প্রতিটা পোশাকের আগে তুড়ি মারছেন তিনি। বদলে যাচ্ছে ড্রেস। এই ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। অসম্ভব সুন্দর লাগছে তাকে। এই ভিডিও দেখা মাত্রই বহু মানুষ লাইক ও শেয়ার করেছেন। সবাই প্রশংসা করেছেন তার। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved