তাহসান খান। একাধারে সফল একজন গায়ক ও অভিনেতা তিনি। এরই মধ্যে দেশের জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর বহু নাটক ও সিনেমাও জনপ্রিয়তা পেয়েছে।
শনিবার (১ আগস্ট) ঈদের দিন তাহসান খান যুক্তরাষ্ট্র থেকে মারিয়া নূরের উপস্থাপনায় ‘মারিয়া চ্যালেঞ্জ’ নামে একটি অনুষ্টানে অনলাইনে যুক্ত হয়েছিলেন। অনুষ্ঠানে শোবিজের বর্তমান প্রেক্ষাপট, সেলিব্রেটিদের জীবন ও তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন।
বিয়ের প্রসঙ্গে তাহসান বলেন, যদি সেলিব্রেটি কাউকে বিয়ে করি সে হয়ত গসিপ মেনে নিতে পারবে। আর যদি শোবিজের বাহিরে কাউকে বিয়ে করি তবে সেটা তার জন্য কষ্টসাধ্য হবে। একদিনেই পেপার পত্রিকায় চলে আসবে। আমি জানি না আমার পরবর্তী জীবনসঙ্গী কে হবে। যদি পাবলিক ফিগার কেউ জীবনসঙ্গী হয় তবে সবাইকে বলব। আর যদি কোনো সাধারণ অর্থাৎ শোবিজের বাহিরের কেউ হয় তবে তা গোপনীয় থাকবে।
প্রসঙ্গত, তাহসান ও মিথিলা ১১ বছর সংসার করার পর ২০১৭ সালের মে মাসে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। তাদের ঘরে আয়রা নামের একটি মেয়ে সন্তান আছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।