1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

এবার বিপিএলে রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ১০১ Time View
আন্দ্রে রাসেল। ছবি: সংগৃহীত।

বিপিএলের সপ্তম আসরে রাজশাহী রয়্যালসের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। মঙ্গলবার অধিনায়ক হিসেবে ক্যারিবীয় এ তারকা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে রাজশাহী রয়্যালস কর্তৃপক্ষ।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটার জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলে আসছেন। সবশেষ আইপিএলে দুর্দান্ত পারফরম করেন তিনি। আশা করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষে আয়োজিত বিশেষ বিপিএলেও মাঠ মাতাবেন তিনি।

আন্দ্রে রাসেল জাতীয় দলের হয়ে একটি টেস্ট, ৫৬ ওয়ানডে ও ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১ হাজার ৫০১ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে জাতীয় দলের হয়ে ১০৪ ম্যাচে শিকার করেছেন ৮৬ উইকেট।

এছাড়া ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ৩০৬ ম্যাচ খেলে ২৬.১০ গড়ে দুটি সেঞ্চুরি ও ১৭টি ফিফটির সাহায্যে ৫ হাজার ৬৫ রান সংগ্রহ করেছেন রাসেল। আর বল হাতে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টিতে শিকার করেন ২৭৬ উইকেট।

বিপিএলে রাজশাহী রয়্যালসের হয়ে খেলবেন-লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহি, মিনহাজুল আবেদীন আফ্রিদি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, নাহিদুল ইসলাম ও ইরফান শুক্কুর।

বিদেশি: মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান, রবি বোপারা, হযরতউল্লাহ জাজাই, শোয়েব মালিক ও আন্দ্রে রাসেল। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved