1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

এবার ‘বাকের ভাই’ উঠে আসবে চলচ্চিত্রে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৪৩ Time View

নব্বই দশকের কালজয়ী নাটক ‘কোথাও কেউ নেই’। এই নাটকের প্রধান চরিত্রটির নাম ছিল ‘বাকের ভাই’। বাকের ভাই চরিত্রে অভিনয় করে নন্দিত হন অভিনেতা আসাদুজ্জামান নূর। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ সৃষ্টি এই চরিত্রটি এবার উঠে আসছে বড় পর্দায়।

চলচ্চিত্র নির্মাতা ওয়াজেদ আলী সুমন ‘বাকের ভাই’ নামের একটি সিনেমা নির্মান করতে যাচ্ছেন। এ সিনেমার কাহিনী লিখছেন নন্দিত নাট্যকার ও ঔপন্যাসিক মাসুম রেজা।

এ বিষয়ে জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ‘বাকের ভাই’ নামটি নিবন্ধন করেন নির্মাতা। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ।

এ বিষয়ে ওয়াজেদ আলী সুমন বলেন, অনেকদিন ধরে মৌলিক গল্পের সিনেমা নির্মাণের পরিকল্পনা করছিলাম। সে ভাবনা থেকেই ‘বাকের ভাই’ নিয়ে কাজ শুরু করেছি। পুরোপুরি মৌলিক একটি গল্পে সিনেমাটি নির্মিত হবে। তবে আমরা এখনো নায়ক-নায়িকা চূড়ান্ত করিনি।

তিনি বলেন, আগামী মার্চের শেষের দিকে ‘বাকের ভাই’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে শিল্পী নির্বাচন ও গল্পের কাজ সম্পন্ন করা হবে।

‘মেঘলা আকাশ’ ও ‘বাপজানের বায়স্কোপ’র কাহিনী লিখে নন্দিত হয়েছেন মাসুম রেজা। এছাড়া তার চিত্রনাট্যে ‘মোল্লা বাড়ির বউ’ সিনেমাটি হয়েছে সুপারহিট। তার ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ‘বাকের ভাই’র কাহিনী লিখছেন তিনি।

সিনেমাটির বিষয়ে মাসুম রেজা বলেন, ‘কোথাও কেউ নেই’র গল্পের কিছুই থাকছে না এই সিনেমায়। পুরোপুরি নতুন ও মৌলিক গল্পে তৈরি করা হচ্ছে এটি। তবে বাকের ভাই চরিত্রটির বিশেষ কয়েকটি দিক এতে তুলে ধরা হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved