1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

এবার বন্যার পানিতে ভাসছে ফ্রান্স, ৩ উদ্ধারকর্মী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৯০ Time View
ছবি-সংগৃহীত।

ইতালির পর এবার বন্যার পানিতে ভাসছে ফ্রান্সের দক্ষিণাঞ্চল। সোমবার দক্ষিণাঞ্চলের শহর মার্সেইতে উদ্ধারকাজ চালাতে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় তিন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। খবর এএফপির।

ভারী বৃষ্টিপাতের কারণে ফ্রেঞ্চ রিভারিয়া নদীর পানি বেড়ে যাওয়ায় এই বন্যা দেখা দেয়। রোববার বন্যায় দুজনের মৃত্যু হয়েছে। সেন্ট অন্তুনান দ্যু ভার অঞ্চলে বন্যার পানিতে ভেসে যান এক মেষপালক। পরে তার লাশ উদ্ধার করা হয়।

আরেক জায়গায় গবাদিপশু দেখতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা যান এক ব্যক্তি। এর আগে গত সপ্তাহে বন্যায় ছয়জনের মৃত্যু হয়। বন্যার কারণে অনেক সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

গত সপ্তাহে আল্পস-মেরিটাইমস ও ভার অঞ্চলে প্রবল ঝড়বৃষ্টি শুরু হওয়ার পর থেকে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ফ্রেঞ্চ রিভারিয়া নদীর পানি বেড়ে বন্যা দেখা দেয়।

বন্যায় ওই অঞ্চলের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পাহাড়ি ঢলে বহু গাড়ি ও নৌকা ভেসে যায়। বহু সড়ক ডুবে যায় ও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved