1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

এবার প্রকাশ্যে এলো বরুণ-সারার রোমান্সের ভিডিও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৮৫ Time View
বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী বরুণ ধাওয়ান-সারা আলী খান। ছবি: সংগৃহীত।

বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী বরুণ ধাওয়ান-সারা আলী খান। এবার বলিউডের এই দুই তারকা একসঙ্গে জুটি হয়ে আসছেন দর্শক মাতাতে।

১৯৯৫ সালে মুক্তি প্রাপ্ত ‘কুলি নাম্বার ওয়ান’ ছিল গোবিন্দ ও কারিশমা কাপুর অভিনীত সুপারহিট সিনেমা। এতে রাজু কুলি আর মালতীর আইকনিক প্রেমকাহিনি এখনো দর্শকরা ভোলেননি। দুই যুগ পর নির্মিত হচ্ছে এই সিনেমার রিমেক। এতে গোবিন্দ আর কারিশমা কাপুরের জায়গায় দেখা যাবে বরুণ ও সারাকে।

রাজু কুলি আর মালতী রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন সাইফ কন্যা সারা ও বরুণ ধাওয়ান। গত ২ ডিসেম্বর মুক্তি পেয়েছে এ সিনেমার গান ‘তেরি ভাবি’। এতে সারা-বরুণের পারফরম্যান্সের প্রশংসা করেন দর্শকরা। এবার প্রকাশ্যে এলো সিনেমাটির আরেক গান ‘মির্চি লাগি তো’। এটিও নতুন ভার্সনে মুক্তি পেয়েছে। গানটি কণ্ঠ দিয়েছেন কুমার শানু ও অলকা ইয়াগনিক। এতে বরুণ ও সারা আলী খানকে রোমান্স করতে দেখা যায়।

কমেডি ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান। গান প্রসঙ্গে এই নির্মাতা ইন্ডিয়ান এক্সেপ্রেসকে বলেন- মূল ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমার গানগুলো দারুণ জনপ্রিয় ও কালজয়ী। এই সিনেমার সফলতার ক্ষেত্রে এসব গানের ভূমিকা রয়েছে। আমি আগেই পরিষ্কার বলেছিলাম, যদি এই সিনেমার রিমেক করি, তবে এই ব্লকবাস্টার গানগুলো ব্যবহার করব। মূল গানের গীতিকার সমীর। আর সংগীত পরিচালনা করেছেন আনন্দ মিলিন্দ। তাদের সঙ্গে আমি অনেক কাজ করেছি।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- পরেশ রাওয়াল, জাভেদ জাফরি, রাজপাল যাদব, জনি লিভার, অনিল ধাওয়ান প্রমুখ। গত বছরের ৮ আগস্ট ব্যাংককে সিনেমাটির কাজ শুরু হয়। চলতি বছরের মে মাসে সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনা সংকটের মুক্তি পায়নি। আগামী ২৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved