1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

এবার পিএসএল হবে পাকিস্তানে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ১৩৫ Time View
ছবি : সংগৃহীত।

শ্রীলঙ্কার বিপক্ষে সফল টেস্ট সিরিজ আয়োজনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আত্মবিশ্বাস আরও বেড়েছে। বোর্ড চেয়ারম্যান এহসান মানি তো বলেই দিয়েছিলেন, ‘পাকিস্তানের সব ম্যাচ এখন পাকিস্তানেই আয়োজন হবে।’ তারই ধারাবাহিকতায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সামনের আসরের সব ম্যাচ দেশের মাটিতে করতে যাচ্ছে পিসিবি।

২০২০ সালের পিএসএলের সূচি প্রকাশ করেছে পিসিবি। ২০ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া কুড়ি ওভারের ম্যাচগুলো হবে পাকিস্তানের চার ভেন্যুতে। ‍এবারই প্রথম পুরো টুর্নামেন্ট হতে যাচ্ছে পাকিস্তানের মাঠে। গত বছর প্রতিযোগিতাটির শেষ অংশ পাকিস্তানে আয়োজনের মাধ্যমে ক্রিকেট বিশ্বে পিসিবির বার্তা ছিল, পাকিস্তান এখন ‘নিরাপদ’। এবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজনের মাধ্যমে সেটা আবারও জোরালো ভাবে তুলে ধরেছে তারা।

৩৪ ম্যাচের পিএসএল হবে পাকিস্তানের চার ভেন্যু- লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচি জাতীয় স্টেডিয়াম, মুলতান ক্রিকেট স্টেডিয়াম ও পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। ছয় দলের প্রতিযোগিতায় নেই বাংলাদেশের কোনও ক্রিকেটার। প্লেয়ার্স ড্রাফটে অবশ্য ছিলেন ১০ বাংলাদেশি। তবে ৩৬ জন বিদেশি খেলোয়াড় অংশ নিচ্ছে কুড়ি ওভারের লড়াইয়ে। যার মধ্যে অন্যতম ডেল স্টেইন, বেন কাটিং, ক্রিস লিন, অ্যালেক্স হেলস ও ক্রিস জর্ডান।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা ইস্যুতে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল পাকিস্তানে। এজন্য তারা ‘ঘরের মাঠ’ বানিয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। পিসিবি আন্তর্জাতিক সিরিজের সঙ্গে পিএসএসও আয়োজন করেছে সেখানে। তবে গত বছরের প্রতিযোগিতার শেষ অংশ দেশের মাটিতে আয়োজনে করে তারা।

এবার অবশ্য পুরো টুর্নামেন্টই দেশের মাঠে আয়োজন করতে যাচ্ছে। ২০ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া কুড়ি ওভারের লড়াইয়ের পর্দা নামবে ২২ মার্চ লাহোরের ফাইনাল দিয়ে।খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved