1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

এবার নিজের নাম বদলে ফেললেন দীপিকা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৮০ Time View
বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন। এই অভিনেত্রী সম্প্রতি ফের খবরের শিরোনাম হলেন নিজের নাম পরিবর্তন করে। হুট করেই দীপিকাকে নিজ নামে ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

এ অভিনেত্রী জানালেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাম পরিবর্তন করেছেন তিনি। নতুন নাম দিয়েছেন ভেরোনিকা। এর পেছনে অবশ্য রয়েছে বিশেষ উদ্দেশ্য।

দীপিকা অভিনীত ককটেল ছবিতে তার চরিত্রের নাম ছিল ভেরোনিকা। গত পরশু সিনেমাটির আট বছর পূর্ণ হয়েছে। এই চরিত্রটি দীপিকার অভিনয় জীবনে মাইলফলক হয়ে আছে। তাই নাম পরিবর্তন করা।

দীপিকা নিজেও অনেক সাক্ষাৎকারে বলেছেন, ক্যারিয়ারের শুরুর দিকের ছবি হলেও নিজের চরিত্রটি ছিল মনের খুব কাছের। ভেরোনিকা ছিল সময়ের থেকে এগিয়ে থাকা, স্বাবলম্বী, স্বাধীনচেতা, মুক্তচিন্তার অধিকারী এক মেয়ে। চরিত্রটিকে তিনি এখনো অনেক ভালোবাসেন।

এদিকে দীপিকার চরিত্রটির প্রতি এমন ভালোবাসা আরো একটি সম্ভাবনাকে উস্কে দিয়েছে। অনেকের ধারণা, ককটেলের সিক্যুয়ালে সামনে দেখা যাবে দীপিকাকে। অনেকে তার ইনস্ট্রাগ্রামে এ বিষয়ে মন্তব্যও করেছেন। তবে অভিনেত্রী বিষয়টি নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved