1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

এবার খুব দেখেশুনে ও বুঝে সিদ্ধান্ত নেবো: শবনম ফারিয়া

গ্লোবাল প্রাইম বিনোদন ডেস্ক:
  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ২২৫ Time View
অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত

শবনম ফারিয়া। যিনি মিডিয়া পাড়ার বেশ আলোচিত ও জনপ্রিয় মুখ। শোবিজে যিনি মডেলিং দিয়ে শুরু করেছিলেন। এরপর থেকে তাকে দেখা যায় ছোট পর্দায়। সেখানে তিনি কাজ করছেন দাঁপিয়ে। এছাড়াও বড় পর্দাতে অভিষেক হয়েছিল তার। সরকারি অনুদানের ‘দেবী’ সিনেমায় দেখা গিয়েছিল ফারিয়াকে।

অভিনয় জীবনে তিনি একাধিক নাটকে ভিন্ন চরিত্রে অভিনয়ও করেছিলেন। যার ফলে তিনি জনপ্রিয়তাও পেয়েছেন খুব দ্রুত। ব্যক্তিগত জীবনে টানাপোড়েনের মধ্যে ছিলেন ফারিয়া। বিচ্ছেদ ইস্যুতে সম্প্রতি বেশ আলোচনায় ছিলেন। আলোচনার পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয়েছিল এ অভিনেত্রীকে।

আরও পড়ুন:- বিএনপির নেতাকর্মীরা আজ নির্যাতিত-উপেক্ষিত: রিজভী

বিরতি কাটিয়ে ফিরেছেন ক্যামেরার সামনে। কাজ করছেন নিজের মতো করে। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় নাম লিখিয়েছেন ফারিয়া। ‘আমার আইন আমার আদালত’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি। নারীদের আইনি পরামর্শ দেয়ার অনুষ্ঠান এটি।

এদিকে বিবাহ বিচ্ছেদের বিষয়টি তিনি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছিলেন। কিন্তু নতুন করে কি নিজেকে নিয়ে ভাবছেন তিনি?

ফারিয়ার সাফ কথা, এখনই না। এ নিয়ে ভাবার সময় এখনো হয়নি। আরো পরে হয়তো ভাববো। সত্যি বলতে তখন পারিবারিক কারণে বিয়েটা তাড়াহুড়ো করে করতে হয়েছিল। এ ধরনের ভুল আর করতে চাই না। বিয়ে তো বারবার হওয়ার বিষয় নয়। তাই এবার খুব দেখেশুনে ও বুঝে সিদ্ধান্ত নেবো। সেটা আরো পরে। এখন আমি কাজ নিয়ে ব্যস্ত আছি। সামনে নাটক ও ওয়েব ফিল্মের টানা কাজ রয়েছে। পুরো মনোযোগটা কাজেই দিতে চাই। সূত্র- ডেইলি বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved