1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

এবার ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৮৬ Time View

‘গহীন বালুচর’ সিনেমার পর বেশ আলোচনায় আসেন আবু হুরায়রা তানভীর। এরই মধ্যে তিনি শেষ করছেন শেষ সরকারি অনুদানপ্রাপ্ত ‘রাত জাগা ফুল’ সিনেমার। কাজ করেছেন ‘আকবর’ সিনেমায়। এবার যুক্ত হলেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায়। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন সিয়াম ও পরীমনি। তাদের সঙ্গে তানভীরকেও দেখা মিলবে পর্দায়। 

ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা। আবু রায়হান জুয়েলের পরিচালনায় শনিবার সকাল থেকে শুরু হয়েছে ছবিটির শুটিং।

তানভীর বলেন, এই ছবিটির বিষয়ে আমার সঙ্গে কথা হয় এক বছর আগে। তবে আমাকে চূড়ান্ত করা হয় কিছুদিন আগে। যার কারণে এতদিন কিছু বলতে পারিনি।

তারভীর আরো বলেন, যখন বলা হয়েছে ছবিটি জাফর ইকবালের গল্পে নির্মিত হবে চমকে উঠেছিলাম। এখানে আমাকে দেখা যাবে শামস চরিত্রে। এই চরিত্রের প্রতিটা মূহুর্তই খুবই মজার। এরকম একটা চরিত্রে কাজ করতে যাচ্ছি ভেবে বেশ ভালো লাগছে।

রাজধানীর সদরঘাট থেকে সকালেই ছবিটির ক্যামেরা ওপেন হয়। এই সিনেমার বেশিরভাগ দৃশ্যধারণ হবে লঞ্চে। যার অংশ হিসাবে ঢাকা থেকে সুন্দরবন যাত্রা পথে শুটিং চলবে টানা ২০ দিন।

জানা গেছে, সোমবার থেকে শুটিংয়ে যোগ দেবেন তানভীর। তার শুরুটা হবে খুলনা থেকে। এই ছবিতে তানভীরের বিপরীতে দেখা যাবে নবাগতা তাসনিম তাশফিকে।

প্রসঙ্গত, ২০১৮-২০১৯ অর্থ বছরে ‘নসু ডাকাত কুপোকাত’ নামে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় এই সিনেমার পাণ্ডুলিপি। পরে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved