গত বছরের মত আসন্ন ঈদুল ফিতরেও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। এবারও তার একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলার পর্দায়।
জানা যায়, এরইমধ্যে নতুন গানের গানগুলোর রেকর্ডিং করা সম্পন্ন হয়েছে। তার এবারের সঙ্গীতানুষ্ঠানটির শিরোনাম ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’।
করোনা ভাইরাসের কারণে জনজীবন ঠমকে যাওয়া ঘরবন্দি দর্শকদের মধ্যে একঘেয়েমি কাটাতে ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে প্রত্যাশা চ্যানেলটির।
পবিত্র ঈদুল ফিতরের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি টেলিভিশনের পর্দায় প্রচার হবে।