1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ১০৩ Time View
ছবি: সংগৃহীত।

ক্যান্সারে আক্রান্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকির জন্য রবিবার দুপুরে সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাসকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে।

ফেব্রুয়ারি মাসের শেষদিকে চিকিৎসা শেষ করে এন্ড্রু কিশোরের দেশে ফেরার কথা ছিল। কিন্তু ফেব্রুয়ারিতে দেশে ফেরা হচ্ছে না তার। চিকিৎসকরা জানিয়েছেন, এন্ড্রু কিশোরকে ছয়টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে ৪টি সাইকেলে তার ১৬টি কেমো সম্পন্ন হয়েছে। পঞ্চম সাইকেলের প্রথম কেমোথেরাপিও দেয়া হয়েছে। এখনও ৭টি কেমো বাকি।

এন্ড্রু কিশোরের শিষ্য কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস জানান, শারীরিক নানা সমস্যার কারণে এন্ড্রু কিশোরের কেমোথেরাপি বন্ধ রাখা হয়েছে। ‘চিকিৎসকরা আমাদের জানিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে সবগুলো কেমোথেরাপি দেয়া শেষ হবে। এরপরই তিনি দেশে ফিরতে পারবেন। কিন্তু গত এক মাস দাদার শরীরের নানা জটিলতার কারণে কেমো বন্ধ রাখা হয়েছে। শরীরের সমস্যাগুলো দূর না হলে কেমোথেরাপি দেয়া সম্ভব নয়।’

এন্ড্রু কিশোরের সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙিন ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, পৃথিবীর যত সুখ আমি তোমার ছুঁয়াতে খুঁজে পেয়েছি, সবাইতো ভালোবাসা চায়, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, তুমি আমার জীবন আমি তোমার জীবন, ভালো আছি ভালো থেকো, তুমি মোর জীবনের ভাবনা, চোখ যে মনের কথা বলে, পড়েনা চোখের পলক ইত্যাদি। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved