1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

এন্ড্রু কিশোর কণ্ঠশৈলীর জন্য অমর হয়ে থাকবেন: রুনা লায়লা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৭৩ Time View

পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি দিলেন এন্ড্রু কিশোর। সোমবার সন্ধ্যায় রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকস্তব্দ সংগীত জগৎ। প্রিয় শিল্পীর মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। এন্ড্রু কিশোরের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন রুনা লায়লা। তার মতে, সদ্য প্রয়াত গায়ক (এন্ড্রু কিশোর) মেলোডিয়াস কণ্ঠশৈলীর জন্য অমর হয়ে থাকবেন।

ফেসবুকে এক শোক বার্তায় এ কথা বলেন এই গায়িকা। রুনা বলেন, ভারাক্রান্ত হৃদয়ে সংগীত অঙ্গনের এক বলিষ্ঠ মানুষকে বিদায় জানাচ্ছেন। যাকে মেলোডিয়াস কণ্ঠ ও হৃদয়ে ঝড় তোলা গান অমর করে রাখবে। আগামী প্রজন্মকে তিনি অনুপ্রেরণা দিয়ে যাবেন।

অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন এই নন্দিত গায়ক। সেখানে গিয়ে গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে ছিলেন তিনি। গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন এন্ড্রু কিশোর। এরপর তিনি রাজশাহীতে বসবাস করছিলেন।

এন্ড্রু কিশোর বাংলাদেশে ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙের ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চায় প্রভৃতি।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved