1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

এখন ট্রাম্প যদি আমার প্রেমে পড়ে যায়: পূর্ণিমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৮১ Time View

দিলারা হানিফ পূর্ণিমা।  নিজের রূপের গুণে মুগ্ধ করে রেখেছেন তার ভক্তকূলকে। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ এই অভিনেত্রী। বলা চলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন এই অভিনেত্রী। আর সেখানে তিনি রসবোধ জমিয়ে রাখতেও পিছপা হন না।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি ফটো ল্যাব ট্রেন্ডে গা ভাসিয়ে দিয়েছেন পূর্ণিমা। ফটো ল্যাব ব্যবহার করে ইনস্টাগ্রামে ৮টি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে জানতে চেয়েছেন, কোন ছবিতে তাকে সবচেয়ে ভালো লাগছে।

এরইমধ্যে সেই ছবির নিচে জড়ো হয়েছে ৯৬ হাজার ৫৮১টি ‘লাভ’ রিয়েক্ট। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে সংখ্যাটি যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর মন্তব্যও যেন তাল মিলিয়ে বাড়ছে সেখানে। এত মন্তব্যের মাঝে কোন মজার ঘটনা হবে না তা কী হয়?

পূর্ণিমার এক ভক্ত প্রিয় তারকাকে সতর্ক করে লিখেছেন, আপনার সব তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে চলে গেছে। এই অ্যাপ ব্যবহারে সতর্ক থাকবেন। আপনার সব তথ্য যুক্তরাষ্ট্র জেনে গেছে।

মজার ছলে পূর্ণিমার কমেন্ট

মজার ছলে পূর্ণিমার কমেন্ট

পূর্ণিমার রসবোধের সুনাম আগে থেকেই আছে। ভক্তের এমন কমেন্টে পূর্ণিমা লিখেছেন, আল্লাহ কী বলেন! সব তথ্য পেয়ে এখন ট্রাম্প যদি আমার প্রেমে পড়ে যায়!

পূর্ণিমার এই উত্তরে বেজায় মজা পেয়েছেন ভক্তরা। শত শত ভক্ত এই মন্তব্য পছন্দ করেছেন। আরেকজন লিখেছেন, পূর্ণিমা, তুমিও এই ফালতু অ্যাপটার পাল্লায় পড়লে? এরও সমুচিত জবাব দিয়েছেন পূর্ণিমা। লিখেছেন, অ্যাপ কখনো ফালতু হয় নারে পাগলা। ফালতু হয় মন-মানসিকতা। তুমি বরং গরম পানি খাও।

করোনার পরিস্থিতির বর্তমান সময়ে ভক্তরাও পূর্ণিমার এসব ছবি ও মন্তব্য পড়ে বিনোদিত হচ্ছেন। আর পূর্ণিমারও যে ভালো ভালো সময় কাটছে সামাজিক যোগাযোগমাধ্যমে সেটা তার রসবোধ দেখেই বুঝা যাচ্ছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved