1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

এখনও আইপিএলে খেলার সম্ভাবনা আছে মুশফিক-মোস্তাফিজের!

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৯২ Time View
ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)২০২০ আসরের নিলামে প্রথম দফায় বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মোস্তাফিজুর রহমানকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এখানেই শেষ হয়ে যায়নি তাদের আইপিএলে খেলার পথ।

লিগের নিয়ম অনুযায়ী, প্রথম দফায় অবিক্রিত হলেও চূড়ান্ত পর্বে আবারও নিলামে উঠবেন অবিক্রিতরা। সেক্ষেত্রে অবিক্রিত খেলোয়াড়দের প্রতি আগ্রহ থাকতে হবে নিলামকারী দলগুলোর। তাই দ্বিতীয় দফায় ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়কে দলে ভেড়াতে পারে।

তবে এক্ষেত্রে বর্তমান ভিত্তিমূল্য অর্ধেকে নেমে আসবে। অর্থাৎ নিলামের প্রথম দফায় মুশফিকের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। সেটি হবে অর্ধেক। ঠিক তেমনি মোস্তাফিজের দাম হবে অর্ধেক। তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ কোটি রুপি।

বৃহস্পতিবার কলকাতায় হয়ে যাওয়া নিলামে বাংলাদেশের পাঁচ খেলোয়াড়ের নাম ছিল। কিন্তু মুশফিক-মোস্তাফিজকেই শুধু ডাকা হয়। অন্য তিনজন মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে নিলামেই ডাকেনি কর্তৃপক্ষ।

এবারের নিলামে সবচেয়ে বেশি পারিশ্রমিকে দল পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ১৫ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আরেক অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নিতে ১০ কোটি ৭৫ লাখ রুপি খরচ করেছে কিংস ইলেভেন পাঞ্জাব।

এছাড়া দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার ক্রিস মরিসকে ১০ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চমক দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেল। ৮ কোটি ৫০ লাখ রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাবে গেছেন তিনি। ওয়েস্ট উইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে ৭ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস।

নিলামের প্রথম দফায় সর্বমোট ৩৩৮ জন খেলোয়াড়ের নাম ছিল। বিক্রি হয়েছে মাত্র ৬২ জন। এসব খেলোয়াড় কিনতে ১.৪ বিলিয়ন রুপি খরচ করেছে আইপিএলে অংশ নেয়া আট দল।আগামী বছরের ২৩ মার্চ পর্দা উঠবে মাল্টি মিলিয়ন ডলারের ১৩তম টুর্নামেন্টের। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved