1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
এক সিরিজে চার ভূমিকায় সোহানা সাবা - Globalprime24.com
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

এক সিরিজে চার ভূমিকায় সোহানা সাবা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৭৬ Time View
অভিনেত্রী সোহানা সাবা। ফাইল ছবি, সংগৃহীত।

অভিনেত্রী সোহানা সাবা। এবার তার লেখা গল্প ও চিত্রনাট্যে নির্মিত ওয়েব সিরিজ ‘টুইন রিটার্নস’ নিয়ে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম বিনজ। যমজ বোনের রহস্যময় মনস্তাত্বিক জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজ। যা দেখা যাচ্ছে বিনজে।

এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, নাটকীয় এই ওয়েব সিরিজটি প্রযোজনা করেছেন সোহানা সাবা। সিরিজটির দুই যমজ বোন প্রেমা ও দিমার চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

সিরিজটির গল্পে দেখা যাবে, নিজেদের সমস্যা থেকে মুক্তি পেতে যমজ দুবোন জীবনবদলের সিদ্ধান্ত নেয়। এতে দুজনের সমস্যারও সমাধান হয়। কিন্তু জীবনবদলের খেলায় আর সামঞ্জস্য খুঁজে পায় না। বরং ভিন্ন ধরনের এক সমস্যা নিয়ে আবারো মুখোমুখি হয় দুবোন।

ওয়েব সিরিজটির একটি দৃশ্যে সোহানা সাবা ও মনোজ প্রামাণিক।

ওয়েব সিরিজটির একটি দৃশ্যে সোহানা সাবা ও মনোজ প্রামাণিক।

আলোক হাসান পরিচালিত ছয় পর্বের সিরিজটিতে আরো অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, মাজনুন মিজান, রুনা খান, সুষমা সরকার, রিধিস চৌধুরী, রাহাত ও দিশা। সিরিজটিতে রাজীব দত্তের লেখা ‘মন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন শান্তনু দে ও চন্দ্রিকা ভট্টাচার্য। আর ‘পুরলতা’ শিরোনামে গানটির গীতিকার শিবেন নিজেই এতে কণ্ঠ দিয়েছেন।

সিরিজটি সম্পর্কে বিনজের প্রধান আরমান আহমেদ সিদ্দিকী বলেন, টুইন রিটার্নস সব বয়সী দর্শকের কথা চিন্তা করে তৈরি। প্রচলিত গল্পের বাইরে গিয়ে নির্মিত সিরিজটি পরিবারের সবাই একসঙ্গে উপভোগ করতে পারবেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved