1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

এক গাভীর ৪টি বাচ্চা প্রসব!

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ৮৩ Time View
সিন্ধি ক্রস জাতের গাভী। প্রতীকী ছবি

নওগাঁর ধামইরহাটে এক গাভীর ৪টি বাচ্চা প্রসব করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত পশ্চিম রুপনারায়ণপুর (নিকেশ্বর) গ্রামে।

ঘটনাটি জানাজানি হলে এলাকার শত শত কৌতূহলী মানুষ ওই কৃষকের বাড়িতে ভিড় জমান।

নিকেশ্বর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, তার একটি সিন্ধি ক্রস জাতের গাভী গত শনিবার রাত ৩টার দিকে একসঙ্গে ৪টি বাচ্চা প্রসব করে। এর মধ্যে ৩টি এঁড়ে বাছুর এবং একটি বকনা বাছুর। বর্তমানে ৪টি বাচ্চা সুস্থ থাকলেও গাভীটি দাঁড়াতে পারছে না। গাভীটি গত বছরও একসঙ্গে দুটি বাচ্চা প্রসব করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী এবং ভেটেনারি সার্জন রিনা রাণী মহন্ত ঘটনাস্থলে গিয়ে গাভী ও বাচ্চাগুলোকে শারীরিক পরীক্ষা করেছেন।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমরান হোসেন বলেন, খবর পেয়ে গাভী ও চারটি বাচ্চা পরীক্ষা করা হয়েছে। গাভী ও বাচ্চারা সুস্থ রয়েছে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved