বলিউডের দাবাং খ্যাত অভিনেতা সালমান খান এখন সবার কাছে রবিনহুড! হ্যাঁ, সালমানের ফ্যানেরা অন্তত এরকমটাই বলছেনঅ করোনা মোকাবিলায়, এই লকডাউনে সালমান যা করছেন, তা সত্যিই ভাবা যায় না! একেই বলে দিলদার নায়ক।
কাণ্ডটা হল, কারোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে লকডাউনে ভারত। আর এই পরিস্থিতিতে গরিব মানুষদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই কারণেই নিজের ফার্ম হাউজ থেকে খাদ্য সামগ্রী গরিবদের মধ্যে বস্তায় করে বিলিয়ে দিচ্ছেন সালমান। নিজে হাতেই বস্তা তুলে রাখছেন গ্রামবাসীর গরুর গাড়িতে।
এই মহান কাজে সালমানের পাশে ছিলেন লুলিয়া ভান্তুর, জ্যাকলিন ফার্নান্ডেজওঅ সেই ভিডিওই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।
সালমান খানের সাহায্যোর ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।