টালিউডে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার প্রেমের কাহিনী সবারই জানা। আর তাই নিজেদের কাজের মধ্যে একটু সময় পেতেই দু’জনই বের হয়ে যান একান্তে সময় কাটাতে। কখনো থাইল্যান্ডে আবার কখনো দুবাই, ঘুরাফেরা যেন প্রেমেরই একটা অংশ হয়ে গিয়েছে এই পাওয়ার কাপলের।
আবারো একটা লম্বা ছুটি কাটাতে মার্চ মাসেই বিদেশে পাড়ি দিচ্ছেন তারা। ব্যস্ততা থেকে এক টুকরো সময় বের করে অন্তরঙ্গতায় ডুবতে চলেছেন।
ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অঙ্কুশ জানান, মার্চে ইয়োরোপ প্ল্যান করেছেন তারা। ওখানেই ক’দিন চুটিয়ে মজা করা, নিভৃতে সময় কাটানো, আড্ডা আর অনেকখানি প্রেম। এ সবই ইচ্ছা রয়েছে তাদের। ফিরেই ব্যস্ততা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।