1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

একাত্তর টিভির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদলিপি পাঠালেন শাকিব খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৮৩ Time View

এবার বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টিভির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদলিপি পাঠালেন চিত্রনায়ক শাকিব খান। সম্প্রতি একাত্তর টিভিতে প্রচার হওয়া একটি প্রতিবেদনে শাকিবকে নিয়ে ভিত্তিহীন, মিথ্যা ও মনগড়া তথ্য তুলে ধরা হয়েছে। আর এজন্যই শাকিব প্রতিবাদ জানিয়েছেন বলে জানা গেছে।

একাত্তর টিভির ওই প্রতিবেদনে বলা হয়, সিনেমা সংশ্লিষ্ট সংগঠনগুলো থেকে নিষিদ্ধ হওয়ার পর শাপলা মিডিয়ার মালিক সেলিম খানের সহযোগিতায় শাকিব সিনেমায় ফিরে আসেন। কিন্তু এক পর্যায়ে সেলিম খানের সিনেমার শিডিউল ফাঁসিয়ে দেন শাকিব। এছাড়া সিনেমার কাজে খামখেয়ালি করে আর্থিক ক্ষতিও করেছেন বলে অভিযোগ করেন সেলিম খান।

তবে এসব তথ্য ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন শাকিব খান। তিনি তার প্রতিবাদলিপিতে স্পষ্টভাষায় বলেছেন, আমার কয়েকজন কাছের মানুষের মাধ্যমে সেলিম খান আমার কাছে এসেছেন এবং সিনেমা করার জন্য অনুরোধ করেছেন। আর সেজন্যই তার সিনেমায় কাজ করেছি। তাছাড়া আমি শিডিউল ফাঁসাইনি। তিনিই আমার থেকে নেয়া শিডিউলে কাজ সম্পন্ন করেননি। যার কারণে আমি অন্য সিনেমার কাজে ব্যস্ত হয়েছি।

সেখানে আরো বলা হয়েছে, গত বছর প্রযোজক সেলিম খানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বড় অভিযোগ উঠেছিল। শাকিব খান সেসব কারণেই নীতিগত দিক থেকে সেলিম খানের সঙ্গে কাজ করা থেকে দূরে সরে এসেছেন।

একাত্তর টিভির ওই প্রতিবেদনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য চ্যানেলটির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর প্রতি আহ্বান জানিয়েছেন শাকিব। অন্যথায় আইনি ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved