1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
একটা মানুষও না খেয়ে মরেনি, অনেক ভালো আছে: সেতুমন্ত্রী - Globalprime24.com
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

একটা মানুষও না খেয়ে মরেনি, অনেক ভালো আছে: সেতুমন্ত্রী

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

মানুষ খেতে পারছে। একটা মানুষও না খেয়ে মরেনি। অনেক ভালো আছে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।



সারা দুনিয়ায় দ্রব্যের দাম বাড়ছে মন্তব্য করে সেতু মন্ত্রী বলেন, ‘এখন টেলিভিশন সবাই দেখে, সারা বিশ্বের সব খবর নিয়ে গ্রামের চায়ের দোকানে রীতিমত গবেষণা হয়। মানুষ বোঝে, এখানে সরকারের দোষ নেই। অর্থের যে সংকট। বিশ্বে যে সংকট দ্রব্যমূল্য নিয়ে, সেটা তো বাংলাদেশের একার না। সারা দুনিয়াতে জিনিসপত্রের দাম বাড়ছে।



মন্ত্রী বলেন, আমাদের জনগণের ক্রয়ক্ষমতা বেড়েছে। আমরা আশা করি, সামনের রমজানেও জিনিসপত্রের পর্যাপ্ত সরবরাহ থাকবে এবং মানুষ প্রয়োজনীয় সামগ্রী পাবে।



গরুর মাংসের কেজি বেড়ে ৮০০ টাকা হয়ে গেছে। গরু ব্যবসায়ীরা বলছেন, পথেঘাটে চাঁদাবাজির কারণে তারা বাড়াতে বাধ্য হয়েছেন। ভোক্তা অধিকার বলছে, আমরা এই বিষয়টা নিয়ন্ত্রণে সম্পূর্ণ অসহায়। বিশ্ব সংকটের পাশাপাশি চাঁদাবাজির কারণেও বাড়ছে-এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘চাঁদাবাজি একটা বিষয় অবশ্যই। দেশের প্রধানমন্ত্রী নিজেই চাঁদাবাজির বিরুদ্ধে কঠিন বক্তব্য রেখেছেন এবং সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।’



আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘একটা বিষয় শুরু হলে রাতারাতি বন্ধ হয়ে যাবে এমন তো ভাবার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী বলার পর সবাই নড়েচড়ে বসেছেন। এখানে যার যে দায়িত্ব আছে পালন করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী সবাই কিন্তু তাদের তৎপরতা শুরু করে দিয়েছে।



তিনি আরও বলেন, দ্রব্যমূল্য একটা বিষয়। অর্থনীতিতে যখন সংকট তখন বাজার ওঠানামা করে। ওঠানামা করে এটাই স্বাভাবিক, এটা বাজারের ধর্ম। অপেক্ষা করেন, আপনাদের তো না খেয়ে (খাইয়ে) রাখিনি! দেশের মানুষ খেতে পাচ্ছে। একটা মানুষও না খেয়ে মরেনি, অনেক ভালো আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved