1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভাজন সৃষ্টি করা যাবে না। তিনি বলেন, আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না। শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে এক সমাবেশে এ কথা বলেন বিএনপি মহাসচিব।


এ সময় তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে থাকার আহবান জানান বিএনপি মহাসচিব।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যারিস্টার আমিনুল হক এমপি ও মন্ত্রী থেকে এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন। এ এলাকায় তার পরিবারের অবদান আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবার এ আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরীফ উদ্দীনকে মনোনয়ন দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করতে হবে।


এর আগে তিনি গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরীফ উদ্দীন, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved