1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত কনজারভেটিভ পার্টি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৮১ Time View
একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি।ছবি: সংগৃহীত।

চলছে ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোট-গণনা। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা ফলাফল অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি। ৬২৩টি আসনের মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩৪৫টি আসন।

অন্যদিকে লেবার পার্টি পেয়েছে ২০১টি আসন, স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ৪৬টি আসন এবং লিবারেল ডেমোক্রেটরা পেয়েছে ৯টি আসন। এদিকে বুথ ফেরত ফলে দেখা যায়, উত্তর ইংল্যান্ড, মিডল্যান্ড এবং ওয়েলসে সর্বাধিক আসন হারায় লেবার পার্টি। ২০১৬ সালের গণভোটের সময় এ অঞ্চলগুলো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার মতামত দিয়েছিল।

মোট ৬৫০টি আসনের ভোটের উপর ভিত্তি করে অনুষ্ঠিত এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল দেশটির সরকার গঠন করে। সে হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে প্রয়োজন ৩২৬টি আসন। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও অন্য দলের সমর্থন নিয়ে পার্লামেন্ট গঠিত হতে পারে। সেই হিসেবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা না হলেও একক সংখ্যাগরিষ্ঠতায় কনজারভেটিভ পার্টির জয় নিশিত হওয়া গেছে।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। যাদের মধ্যে ৭ জনই নারী। বিরোধী লেবার পার্টি থেকে লড়েছেন সর্বোচ্চ ৭ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ পার্টি থেকে এক জন করে এই নির্বাচনে অংশ নিয়েছেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved