1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যেসব ফল

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২০
  • ১০০ Time View

এই করোনাকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। যাতে প্রাণঘাতী ভাইরাস শরীরে প্রবেশ করলেও রোগ প্রতিরোধ ক্ষমতার বলে তা দূর্বল হয়ে পড়ে। এই পর্যন্ত যারাই কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন তাদের সবারই শরীরের রোগ প্রতিরোধ উন্নত ছিল।

তাই এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভরসা রাখুন বিভিন্ন ফলে। চলুন তবে জেনে নিন কোন ফলগুলো এই সময় খাওয়া উচিত-

> প্রতিদিন কমলালেবু খেতে হবে। এতে ভিটামিন ডি, সি এবং ই, বেটা-ক্যারোটিন, জিংক রয়েছে। ভিটামিন সি, পটাশিয়াম ও পেক্টিন (আঁশ) সমৃদ্ধ এই ফল রক্তচাপ নিয়ন্ত্রণ করে, সোডিয়ামের গ্রহণের মাত্রা কমায় এবং হৃদযন্ত্রের ক্ষতি করে এমন প্রোটিন পরিশোধনে সাহায্য করে। পেকটিন খাবারের কোলেস্টেরল শোষণ করতে সাহায্য করে।

> ডালিমও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি এবং বি-সিক্স। হৃদরোগ, আর্থ্রাইটিসের সমস্যা, স্ট্রোকের ঝুঁকি, প্রোস্টেট ক্যান্সার, ডায়াবেটিস, স্মৃতিভ্রংশ ইত্যাদি রোগ থেকে রক্ষা পেতে ডালিম সহায়তা করে।

> প্রতিদিন আপেল খেলে নানা রোগ-ব্যাধি থেকে শরীর সুস্থ থাকে। এতে রয়েছে ভিটামিন সি, এ, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। আপেল শরীর ও হৃদপিণ্ড সুস্থ রাখে। অ্যান্টি-অক্সিডেন্ট পেতে খাবারের তালিকায় নিয়মিত আপেল যোগ করুন।

> এই সময় বেশি করে নাশপাতি খেতে পারেন। এই ফলটি দেখতেও যেমন সুন্দর খেতেও সুস্বাদু। পুষ্টিগুণ হিসেবে এতে রয়েছে ভিটামিন কে, সি, পটাশিয়াম এবং কপার। নাশপাতি খুব ভালো আঁশ, পুষ্টি উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটা রক্তচাপ, কোলেস্টেরল ও হৃদরোগের ঝুঁকি কমায়।

> স্ট্রবেরি দেখতে সুন্দর হলেও খেতে ততটা মজা না। তবে জানেন কি? এই ফলটি নানা পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। স্ট্রবেরি মজাদার ও অল্প ক্যালরি সমৃদ্ধ। যা চর্বি কমাতে সহায়তা করে। ধমনী প্রশস্ত করে এবং প্লাক গঠনে বাধা সৃষ্টি করে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved