সিরাজগঞ্জ জেলার উল্লপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী জিহাদীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহজাহান আলী জিহাদী উল্লাপাড়া পৌর এলাকায় ঘোষগাঁতী মহল্লার বাসিন্দা।
আরো পড়ুনঃ সিরাজগঞ্জে অন্যরকম ঈদ বাজার পেল শত দুস্থ পরিবার
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাশ জানান, রোববার উপজেলার বেশ কয়েকটি গ্রামে গোপন বৈঠকে অংশ নেন শাহজাহান আলী। সবশেষ গভীর রাতে উলিপুর এলাকায় বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন তিনি। খবর পেয়ে বোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার শাহজাহান আলীর বিরুদ্ধে নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।