1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

উলিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২২৭ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

কুড়িগ্রাম জেলার উলিপুরে নূরেছা বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৯ টার দিকে পৌরসভার নারিকেল বাড়ী ভগির গাছতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূরেছা ওই এলাকার মশিউর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দেড় বছর আগে পাশ্ববর্তি চিলমারী উপজেলার তেলিপাড়া গ্রামের নুর ইসলামের কন্যা নূরেছা বেগমের সাথে ও মশিউর রহমানের বিয়ে হয়। মশিউর তার বাবার একমাত্র সন্তান। একমাত্র পুত্র বধু নূরেছাকে খুবই ভালবাসতেন শ্বশুড়-শ্বাশুড়ী। মশিউর একটি বিস্কুট কারখানার শ্রমিক। ঘটনার দিন সকালে তিনি কর্মস্থলে যান। মশিউরের পিতা সাইফুর রহমান ও মাতা মর্জিনা বেগম ক্ষেতে কাজ করতে যান। এসময় নুরেছা বেগম তার শয়ন ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরে মর্জিনা বেগম ঘরের দরজা বন্ধ দেখে ছেলের বউকে ডাকাডাকি করে না পেয়ে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন।

এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মশিউর ও তার মা মর্জিনা বেগমকে থানায় নিয়ে আসে। তবে কি কারণে তিনি মারা গেছেন, এর কোন তথ্য জানাতে পারেননি নিহতের স্বজন ও প্রতিবেশিরা।

আরও পড়ুন- ছেলের অপমান সইতে না পেরে আত্মহত্যা করল মা

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রহুল আমিন বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে আসলে প্রকৃত তথ্য জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved