1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

নাফিসার উদ্যোগে শামিল হয়েছেন তামিম ইকবাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ১২৯ Time View

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা নাফিসা খান। ‘সিনি কেয়ার বাংলাদেশ’-এর ব্র্যান্ড স্পেশালিস্ট হিসেবে কাজ করা এই তরুণী কেউ খাবারের জন্য ফোন করলেই ছুটে যাচ্ছেন। ‘নাফিসা খান একজন বাংলাদেশ’ লেখা ব্যানার লাগানো সিএনজিতে খাদ্যসামগ্রীর প্যাকেট নিয়ে পৌঁছে যাচ্ছেন বাড়িতে বাড়িতে। তার অভিনব উদ্যোগে মুগ্ধ হয়ে এতে শামিল হয়েছেন তামিম ইকবাল।

শুক্রবার তামিমের দেওয়া উপহার অসহায় পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন ‘একজন বাংলাদেশ’। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে ধন্যবাদ জানিয়ে নিজের ফেসবুকে নাফিসা লিখেছেন, ‘ধন্যবাদ ক্যাপ্টেন তামিম ইকবাল খান। স্যালুট জানাই আপনাকে। দেশের এই সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য।’ তামিমের উপহারের সঙ্গে একটি চিরকুট যুক্ত করে দিচ্ছেন নাফিসা। তাতে লেখা, ‘আপনার জন্য আমার উপহার, ক্রিকেটার তামিম ইকবাল।’

মূলত যে সব পরিবার নাফিসার সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। শুরুতে কারও সাহায্য নেননি তিনি। তার মহৎ উদ্যোগ দেখে কাছের মানুষেরা তার সঙ্গে যোগ দেন। সে ধারায় গণমাধ্যমের বরাত জানতে পেরে তার সঙ্গে শামিল হয়েছেন তামিম।

রাজধানীর মিরপুর, উত্তরা, বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় তামিমের উপহার পৌঁছে দিচ্ছেন নাফিসা, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খানের উপহার আমি পৌঁছে দিয়েছি মিরপুর, উত্তরা, বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকার নির্ধারিত কিছু পরিবারের কাছে। ধন্যবাদ ক্যাপ্টেন দেশের এই কঠিন সময়ে সাধারণ মানুষের কাছে উপহার হিসেবে আহার পৌঁছে দেওয়ার জন্য।’

জানা গেছে, নাফিসা খান এখন পর্যন্ত এক হাজারেরও বেশি পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। কেউ সাহায্য চাইলে তাদের ঘরে পৌঁছে যান তিনি। কেউ সাহায্য করতে চাইলে তাদের ঘরেও পৌঁছে যাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাব থেকে পড়াশোনা শেষ করা নাফিসা।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved