1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
উত্যক্ত করার অভিযোগে হাতিরঝিল থেকে ১৬ কিশোর আটক - Globalprime24.com
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

উত্যক্ত করার অভিযোগে হাতিরঝিল থেকে ১৬ কিশোর আটক

গ্লোবাল প্রাইম নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ১৬৭ Time View

গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারী) রাতে হাতিরঝিল থানার উ‌দ্যোগে হাতিরঝিল এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে ওই এলাকায় বেড়াতে আসা লোকজনকে উত্যক্ত করার অভিযোগে ১৬ জন কিশোরকে আটক করে। প্রাথমিক তদন্তের জন্য তাদের বিরুদ্ধে কোন মামলা না নিয়ে তাদেরকে পিতা-মাতার জিম্মায় দেয়া হয়।

 

আরও পড়ুন : দেশের ইতিহাসে প্রথম করোনা টিকা নিলেন নার্স রুনু 

 

হাতিরঝিলে অবসর কাটাতে আসা মানুষের বিনোদনকালীন সময় স্বস্তিদায়ক করার লক্ষ্যে আজ (২৭ জানুয়ারী) থেকে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া, মোবাইল পেট্রোল টিমও দায়িত্ব পালন করবে।

 

 

উল্লেখ্য যে, সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স শাখা পরিচালিত ফেসবুক পেইজে একজন সম্মানিত নাগরিক জানান যে, রাজধানীর হাতিরঝিল এলাকায় অবসরে বিনোদন এবং সুন্দরভাবে সময় কাটানোর জন্য আগত বিনোদনপ্রেমীরা কিছু কিশোর কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন।

 

 

এরই পরিপ্রেক্ষিতে পুলিশ বিষয়টি গুরুত্ব নিয়ে অভিযানটি চালায়। এছাড়া বিনোদনপ্রেমীদের নিরাপত্তা বাড়াতে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved