1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

উত্তেজনায় ভরপুর ‘মিশন এক্সট্রিম’র টিজার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ১০১ Time View

আসন্ন রোজার ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার সিনেমাটির প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করা হয়েছে। প্রকাশের পরপর নেট দুনিয়ায় ১ মিনিট ৩৩ সেকেন্ডের টিজারটি ব্যাপক আলোচিত হচ্ছে। 

টান টান উত্তেজনায় ভরপুর এই টিজার দর্শক হৃদয়ে কাঁপুনি ধরিয়েছে। সিনেমায় আরিফিন শুভর লুক সবাইকে মুগ্ধ করেছে। তাছাড়া অ্যাকশন দৃশ্যের ঝলক প্রশংসিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মন্তব্য দেখে তাই বোঝা যাচ্ছে।

এ প্রসঙ্গে ‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক সানী সানোয়ার বলেন, সিনেমার শুটিং শেষ হওয়ার পর থেকে টিজার প্রকাশের জন্য প্রচুর অনুরোধ এসেছে। অবশেষে দর্শকদের আমরা তা উপহার দিতে পারলাম। আমাদের সিনেমার সম্পাদনার কাজ প্রায় শেষ পর্যায়। এখন থেকে নিয়মিত বিভিন্ন কনটেন্টের মাধ্যমে প্রচারণা চলবে।

তিনি আরো বলেন, টিজারে ‘মিশন এক্সট্রিম’র এক ঝলক দেখানো হয়েছি। এই প্রথম  বাংলাদেশের সিনেমার টিজারে আমরা ফোর-কে প্রযুক্তির রেজ্যুলেশন ব্যবহার করেছি। এছাড়া সিনেমাটির প্রতিটি বিষয়ে আমরা নিখুঁত ও নতুনত্ব রাখার চেষ্টা করেছি। টিজার প্রকাশের পর দর্শকদের প্রচুর ইতিবাচক মন্তব্য পাচ্ছি, যা আমাদের আরও উৎসাহ দিচ্ছে। আশা করছি পুরো সিনেমা দেখে দর্শক আনন্দ পাবেন।

পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরেফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও তাসকিন রহমান।

‘মিশন এক্সট্রিম’ প্রথম পর্বের নাম হলেও এর সিক্যুয়েলের নাম এখনো জানানো হয়নি। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ যৌথভাবে দুইটি সিনেমাই পরিচালনা করছেন।

‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার নিজেই।

কপ ক্রিয়েশনের ব্যানারে সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved