1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

উঠতে-বসতে শবনম ফারিয়াকে খোঁচা দিয়ে কথা বলে চঞ্চল চৌধুরী!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৮৭ Time View

রাসেল ও শায়লা দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করে। বিয়ের পর হঠাৎ রাসেলের প্রেমিক চরিত্রটি উধাও হয়ে যায়। রাসেল একটা সময় শায়লাকে খুশি করার জন্য অস্থির থাকতো। সেই রাসেল এখন উঠতে-বসতে, কথায় কথায় শায়লাকে খোঁচা দিয়ে কথা বলে। চুন থেকে পান খসলেই মানসিক নির্যাতনের চূড়ান্ত আচরণ করে।

শায়লা রাসেলের এই পরিবর্তনটাকেই একটা পর্যায়ে স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছিল। কিন্তু বছর দু’য়েক পর একটা বিপত্তি বাধে। হঠাৎ একদিন ঘুম থেকে উঠেই রাসেল আবার সেই আগের প্রেমিক চরিত্রটি হয়ে যায়। শায়লার মনে সন্দেহ দানা বাঁধে। শায়লা রাসেলের এই পরিবর্তনের রহস্য বের করার অনুসন্ধানে নামে।

এভাবেই এগিয়ে যায় ‘চরিত্র: প্রেমিক’ নাটকের কাহিনী। এতে রাসেলের চরিত্রে চঞ্চল চৌধুরী এবং শায়লা চরিত্রে শবনম ফারিয়া অভিনয় করেছেন। নাটকটি নির্মাণ করেছেন নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান।

এই নির্মাতা বলেন, বাংলাভিশনে গত কয়েক বছর ধরেই প্রতিটি ঈদে আমার নির্মিত ‘চরিত্র’ সিরিজটি দর্শক দেখে আসছেন। চরিত্র: ভোটার, চরিত্র: নেতা, চরিত্র: স্বামী, চরিত্র: স্ত্রী, চরিত্র: ভাড়াটিয়া’র পর এবার ঈদে ‘চরিত্র: প্রেমিক’ নিয়ে দর্শকের সামনে আসছি। এই সিরিজটির প্রতি দর্শকের যে ভালোবাসা ও ভালোলাগার প্রকাশ দেখতে পেয়েছি, আমার বিশ্বাস ‘চরিত্র: প্রেমিক’ দেখেও তারা বিনোদিত হবেন।

নির্মাতা সেজান মাসুদ জানান, এই নাটকটি ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৯টা ৫৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচারিত হবে।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved