1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

উইঘুর মুসলিমদের ওপর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১২৬ Time View

উইঘুর মুসলিমদের ওপর চীনা নির্যাতনের প্রতিবাদে পৃথকভাবে প্রতিবাদসভা এবং মানববন্ধন করেছে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ এবং বাংলাদেশের খেলাফত আন্দোলন। উইঘুর মুসলিমদের সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহাসিক ডোপ্পা দিবস উপলক্ষ্যে এ কর্মসূচী পালন করে সংগঠন দু’টি।

চীনের উইঘুর মুসলিমদের সমর্থনে শুক্রবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আহসানের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের আমির-ই-শরিয়ত মাওলানা আবু জাফর কাসেমী।

প্রধান অতিথি বলেন, চীন বারবার মানবাধিকার লঙ্ঘনের মতো ঘৃণ্য কাজ করে যাচ্ছে। তবু সারা বিশ্ব এ ব্যাপারে চুপ। মুসলমানদের ওপর অত্যাচার চালাচ্ছে বলেই কি চীন বারবার পার পেয়ে যাচ্ছে?

সংগঠনটির চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি খায়রুল আহসান বলেন, জাতিসংঘে বিল পাশের মাধ্যমে উইঘুরদের স্বাধীনতা প্রদান করতে হবে।

অন্যদিকে দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। এ সময় বক্তারা চীনের সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিক চিন্তাচেতনা, বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের নীতির বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।

উইঘুরদের স্বাধীনতা অবিলম্বে ফেরত দিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি দাবি জানান তারা। মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে একটি লিখিত ইশতেহারও জারি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved