1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

ঈদে দেখা যাবে ‘কেয়ামত থেকে কেয়ামত’

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২০
  • ৮৪ Time View

এবারের ঈদে ফের পর্দায় জুটি হিসাবে দেখা মিলবে চিত্রনায়ক  সালমান শাহ ও চিত্রনায়িকা মৌসুমীরকে। নাগরিক টেলিভিশন প্রচার করবে এই জুটির দর্শকপ্রিয় সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে সোহানুর রহমান সোহান পরিচালিত এই সিনেমাটি।

জানা গেছে, এর আগে ঈদের দিন বিকেল ৩টায় নাগরিকের পর্দায় অপু বিশ্বাস ও ববিকে নিয়ে হাজির হবেন শাকিব খান। বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’ সিনেমার মাধ্যমে পর্দায় আসবেন তারা।

এছাড়া একাধিক নতুন সিনেমা প্রচারের সিদ্ধান্ত নিয়েছে নাগরিক টেলিভিশন। যার মধ্যে কিছু সিনেমার টেলিভিশন প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান চ্যানেল কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে টেলিভিশনটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, বিশেষ দিবসে আমরা দর্শকের চাহিদা মাথায় রেখে বিশেষ আয়োজন করে থাকি। এবারের ঈদেও দর্শকের জন্য চমকপ্রদ এবং আকর্ষণীয় সব আয়োজন থাকছে। দর্শকের ভিন্ন কিছু উপহার দেয়ার জন্যই আমাদের এ প্রচেষ্টা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved