1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

ঈদে থাকছে না মোশাররফ করিম অভিনীত ‘যমজ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৯৮ Time View

ঈদে দর্শকদের আগ্রহ থাকে মোশাররফ করিম অভিনীত ‘যমজ’ নাটকের সিকুয়েল নিয়ে। এই নাটকে পৃথক তিনটি চরিত্রে অভিনয় করেন তিনি। প্রায় ৮ বছর নিয়মিত প্রচারিত হলেও এবারের ঈদে দেখা যাবে না নাটকটি। ‘যমজ’সহ ৭টি নাটকের শুটিং বাতিল করেছেন মোশাররফ করিম।

বিষয়টি নিয়ে এই অভিনেতা বলেন, ‘যমজ’ নাটকটির জন্য আমি সব সময় আলাদা করে ভাবি। চরিত্র, গল্প, অভিনয়ে প্রচুর সময় দিই। এবারো ইচ্ছে ছিল নাটকটি করবো। কিন্তু করোনার কারণে আমি কাজ করে স্বস্তি পাচ্ছি না। শুটিংয়ে মন দিতে পারছি না। সারাক্ষণ একধরনের চিন্তার মধ্যে থাকতে হয়।

গত মাসের শেষের দিকে শুটিংয়ে ফিরেন মোশাররফ করিম। গত দুই সপ্তাহ আগে ‘গিরগিটি’ নামে একটি ঈদ ধারাবাহিকে যুক্ত হন মোশাররফ করিম। সেই নাটকের শুটিং এখনো শেষ হয়নি। শিগগিরই নাটকটির শুটিং শেষ করে এই ঈদের জন্য আর কোনো কাজ করবেন না।

এবারের ঈদের জন্য মোশাররফ করিম ‘ব্যঞ্জনবর্ণ’, ‘বড়লোকের বেটি’, ‘ওগো বধূ সুন্দরী’সহ প্রায় ১১টি একক ও ধারাবাহিকের কাজ শেষ করেছেন। নাটকগুলো দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved