1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

ঈদের সাত নাটকে হাজির সাফা কবির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৭৩ Time View

সামনে ঈদ, আর ঈদ মানে খুশি, নানা আয়োজনের ব্যস্ততা। ঈদের আনন্দটা দ্বিগুণ করতে টিভি চ্যানেলগুলোয় নতুন নতুন নাটক, টেলিফিল্ম প্রচারিত হয়। তবে এবার মার্চের মাঝামাঝি থেকেই শুটিং বন্ধ। এরপরেও এবার ঈদে অভিনেত্রী সাফা কবিরের সাতটি নাটক প্রচারিত হবে। করোনার বিশেষ পরিস্থিতি শুরু হওয়ার আগে এসব নাটকের কাজ করেছেন তিনি। 

সাফা কবির বলেন, সর্বশেষ শুটিং করেছি ২০ মার্চ। ‘ফাও গার্ল’ নামে ঈদের একটি একক নাটকে। এরপর থেকে বাসায় আছেন তিনি।

বর্তমানে নিজের ইউটিউব চ্যানেলে নিত্যনতুন কনটেন্ট আপলোড করতেই ব্যস্ত তিনি। কুকিং শো, অনলাইনে বন্ধুদের সঙ্গে গেমিং বা হ্যাকস যেগুলো বন্ধুরা পছন্দ করে সেসব ভিডিও বানিয়ে আপলোড করছেন তিনি।

করোনার সময় অসচ্ছল অভিনয়শিল্পী কলাকুশলী ও সাধারণ মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন সাফা। কিন্তু বিষয়টা একান্ত ব্যক্তিগতই রাখতে চান এ অভিনেত্রী। এ ব্যাপারে সাফা বলেন, সহায়তার ব্যাপারটি প্রচারের নয় বরং উপলব্ধির বিষয়।

ভক্তদের উদ্দেশ্যে সাফা কবির বলেন, অপ্রয়োজনে বাইরে না গিয়ে ঘরে নিরাপদে থাকুন। ঘরে বসে পছন্দের কাজগুলো করুন।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved