এই সময়ের অভিনয়শিল্পী এমিলা হক ঈদের নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। এবার ঈদে সব মিলিয়ে ঈদে ৬ টি নাটকে অভিনয় করছেন তিনি। তার অভিনীত এই নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘তার্জন ভিসা’, ‘লাবু বিএসসি’, ‘ইংলিশ জামাই’, ‘ভেরিফিকেশন’। আরো দুটি নাটকের কাজ ঈদের আগেই শেষ করবেন।
‘তার্জন ভিসা’ নামের সাত পর্বের ঈদ ধারাবাহিকটি নির্মাণ করেছেন শামস করিম। এটি প্রচার হবে বাংলাভিশনের পর্দায়। ওবিদ রেহান পরিচালিত খণ্ড নাটক ‘লাবু বিএসসি’তে এমিলার বিপরীতে রয়েছেন মীর সাব্বির। ‘ইংলিশ জামাই’ নাটকটি পরিচালন করেছেন বর্ণ নাথ। ‘ভেরিফিকেশন’ নাটকটি পরিচালনা করেছেন আদিবাসি মিজান।
এমিলা বলেন, বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে। ঈদ পর্যন্ত টানা ব্যস্ত থাকতে হবে নাটকের কাজ নিয়ে। প্রত্যেকটি নাটকেই আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে।
এমিলা আরো বলেন, একজন অভিনেত্রী হিসেবে ভিন্ন ধরনের চরিত্রে কাজ করে আনন্দ পেয়েছি। যে কোনো ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে ভালোবাসি। আশা করি ঈদে নাটকগুলো দর্শকের হৃদয় স্পর্শ করবে।
এদিকে তার অভিনীত প্রচার চলতি ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে দীপ্ত টিভির ‘মান অভিমান’, মাছরাঙা টিভির ‘চাঁন বিরিয়ানি’, এটিএন বাংলার ‘আনন্দ ভ্রমন’, নাগরিক টিভির ‘গুগল ভিলেজ’, এশিয়ান টিভির ‘গোবিন্দপুরের গল্প’ এবং এনটিভির ‘শহর আলী’।
ধারাবাহিক নাটকগুলোর প্রসঙ্গে এমিল বলেন, এই নাটকগুলোতে নিয়মিত অভিনয় করছি। বেশ সাড়াও মিলছে। ঈদের পর থেকে ফের নাটকগুলোর শুটিং শুরু হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।