1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

ঈদের খুশি বাড়িয়ে দিতে পাতে রাখুন সুস্বাদু খাসির রেজালা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৫৯ Time View

দেখতে দেখতে রোজা শেষ হয়ে যাচ্ছে। ঈদও কড়া নাড়ছে দরজায়। আর ঈদ মানেই স্পেশাল সব খাবার। যা ঈদের আনন্দকে দ্বিগুণ করে দেয়। তেমনি একটি রেসিপি হচ্ছে খাসির মাংসের রেজালা।

খাসির মাংস খেতে নিশ্চয়ই ভালোবাসেন! তবে এবারের ঈদে খাবারের টেবিলে অবশ্যই রাখুন এই রেসিপিটি। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও। আর তৈরি করাও বেশ সহজ। দেরি না করে চলুন জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: খাসির মাংস দুই কেজি, আদা বাটা দুই টেবিল চামচ, রসুন বাটা দুই চা চামচ, পেঁয়াজ বাটা এক কাপ, হলুদ গুঁড়া দুই চা চামচ, মরিচের গুঁড়া দুই চা চামচ, জিরার গুঁড়া দুই চা চামচ, ধনে গুঁড়া দুই চা চামচ, পোস্তদানা বাটা দুই টেবিল চামচ, তেল এক কাপ, ঘি দুই টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচা মরিচ দশটি, তেজপাতা দুটি, দারুচিনি তিন টুকরা, এলাচ চারটি, পেঁয়াজ কুচি দুই কাপ, আলু ছয়টি, কেওড়া জল এক টেবিল চামচ।

প্রণালী: খাসির মাংস টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে তেল গরম করে দারুচিনি, এলাচ ও তেজপাতার ফোড়ন দিয়ে এতে পেঁয়াজ দিন। পেঁয়াজ বাদামি করে ভাজুন। তারপর মাংস ও লবণ দিয়ে ১০ থেকে ১৫ মিনিট ভেজে নিন। মাংস ভাজা হলে পোস্তদানা বাটা ও জিরার গুঁড়া বাদে অন্যান্য বাটা মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঢেকে দিন। ১০ থেকে ১৫ মিনিট পর ঢাকনা খুলে এক কাপ গরম পানি দিয়ে দিন। মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করুন এবং ঢেকে দিন।

এবার আলু ছিলে লম্বালম্বি মাঝখান থেকে কেটে দুই টুকরা করে নিন। পানি শুকিয়ে এলে আর এক থেকে দেড় কাপ গরম পানি দিয়ে আলু এবং কাঁচামরিচ দিয়ে নেড়ে ঢেকে দিন। ১০ মিনিট পর ঢাকনা খুলে জিরা গুঁড়া ও পোস্তদানা বাটা দিয়ে নেড়ে আবারো ঢেকে দিন। আলু সেদ্ধ হয়ে গেলে আঁচ কমিয়ে দিন। তারপর ঢাকনা খুলে প্রয়োজন হলে আরো সামান্য পানি ও কেওড়া জল দিয়ে হালকা নেড়ে ঢেকে দিন। মাংস মজে তেল অল্প ছাড়লে এক টেবিল চামচ ঘি দিয়ে নাড়ুন ও ঢেকে দিন। ১০ মিনিট পর চুলা বন্ধ করে কিছুক্ষণ দমে রাখুন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু খাসির রেজালা। এবার গরম গরম পরিবেশন করুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved